ভিডিও বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২০ আগস্ট, ২০২৬ ০১:২২ এএম

গাইবান্ধায় হত্যা মামলায় ৩ সহোদরের যাবজ্জীবন

ছবি : সংগৃহীত, গাইবান্ধায় হত্যা মামলায় ৩ সহোদরের যাবজ্জীবন

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাহাদাৎ হোসেন হত্যা মামলায় তিন সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোল্ল্যা সাইফুল আলম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান।

দণ্ডপ্রাপ্তরা হলেন সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাড়াইকান্দি গ্রামের মৃত ইব্রাহীম ব্যাপারির ছেলে হালিম (৩৯), হামিদ (৩৭) ও মাহাবুব (৩৫)।

মামলার নথি অনুযায়ী, ২০১২ সালের ৪ জানুয়ারি সকালে দক্ষিণ শ্রীপুর গ্রামের একটি বিরোধপূর্ণ জমির আইল তুলতে গেলে শাহাদাৎ হোসেন ও তার স্বজনরা বাধা দেন। এ সময় আসামিদের কোদাল ও লাঠির আঘাতে শাহাদাৎ হোসেন, সাজেদা বেগম, সামছুল হক ও আবেদা বেগম আহত হন। তাদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে শাহাদাৎ হোসেনের অবস্থার অবনতি হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ৫ জানুয়ারি সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

এ ঘটনায় নিহতের স্বজন আতাউর রহমান ওই দিনই সুন্দরগঞ্জ থানায় ১৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

দীর্ঘ ১৪ বছর পর মামলার রায়ে আদালত তিন সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। একই সঙ্গে মামলার অপর ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় হত্যা মামলায় ৩ সহোদরের যাবজ্জীবন

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

৫০তম বিসিএসে নকল ও শৃঙ্খলাভঙ্গ, ৭ জনের প্রার্থিতা বাতিল

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

বাব আল-মানদেব প্রণালি দখলের পরিকল্পনা করছে হুতিরা: ইয়েমেনি মন্ত্রী

স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ড, ৫৩ নারী-পুরুষ আটক