ভিডিও সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৬ অক্টোবর, ২০২৬ ১১:২৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ২ কোটি টাকার হেরোইন জব্দ

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ২ কোটি টাকার হেরোইন জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালিয়ে ঢাকা পাঠানোর সময় ২ কোটি টাকা মূল্যের ২ কেজি হেরোইন জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

পুলিশ জানায়, গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন খবরের ভিত্তিতে শান্তিমোড় এলাকায় এ.জে.আর ট্রান্সপোর্ট এজেন্সি নামে একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালানো হয়। অভিযানে ঢাকার মিরপুরের ঠিকানায় বুকিং দেয়া ২ কেজি হেরোইন জব্দ হয়।

আরও পড়ুন

আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এ ঘটনায়  জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের আটকে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ২ কোটি টাকার হেরোইন জব্দ

১

বগুড়ার সারিয়াকান্দিতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার যন্ত্রপাতি আটক

২

সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ জনের নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

৩

আগামী ২৮ ও ২৯ অক্টোবর বগুড়া জেলা বয়সভিত্তিক ক্রিকেট খেলোয়াড় বাছাই

৪

আনসার-ভিডিপিতে ২২৮ পদে চাকরি, আবেদনে বাকি ৩ দিন

৫

বগুড়ায় ডেঙ্গু পরিস্থিতি : কুড়ি শয্যার ইউনিটে ভর্তি ৩১ রোগী, নতুন ৪৮ জন আক্রান্ত

৬