ভিডিও মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম

প্রধানমন্ত্রীকে প্রতিরক্ষা প্রদর্শনীতে আমন্ত্রণ সংযুক্ত আরব আমিরাতের

প্রধানমন্ত্রীকে প্রতিরক্ষা প্রদর্শনীতে আমন্ত্রণ সংযুক্ত আরব আমিরাতের

আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী আইডেক্স ২০২৭ এবং অষ্টম নৌ-প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা প্রদর্শনী ন্যাভডেক্স ২০২৭-এ যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। 

সোমবার (২৬ অক্টোবর) ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী এবং দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ দুটি প্রদর্শনীতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

আগামী ২৫ থেকে ২৯ জানুয়ারি আবুধাবির আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (এডিএনইসি) প্রদর্শনী দুটি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

ইউএই দূতাবাস জানায়, আইডেক্স ও ন্যাভডেক্স আন্তর্জাতিক প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ দুটি আয়োজন। এসব প্রদর্শনীতে স্থল, নৌ ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সর্বশেষ প্রযুক্তি, উদ্ভাবন ও অগ্রগতি তুলে ধরা হয়।

এতে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতের বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট শিল্পের বিশেষজ্ঞরা অংশ নেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি এ আয়োজনকে সমৃদ্ধ করবে এবং প্রদর্শনী দুটির সাফল্যে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছেন শেখ হামদান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে প্রতিরক্ষা প্রদর্শনীতে আমন্ত্রণ সংযুক্ত আরব আমিরাতের

১

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ২ কোটি টাকার হেরোইন জব্দ

২

বগুড়ার সারিয়াকান্দিতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার যন্ত্রপাতি আটক

৩

সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ জনের নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

৪

আগামী ২৮ ও ২৯ অক্টোবর বগুড়া জেলা বয়সভিত্তিক ক্রিকেট খেলোয়াড় বাছাই

৫

আনসার-ভিডিপিতে ২২৮ পদে চাকরি, আবেদনে বাকি ৩ দিন

৬