জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী
বিশ্বের বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। বুধবার (১৯ আগস্ট) দোহায় সফররত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন।
সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দুই দিনের সরকারি সফরে মঙ্গলবার সকালে কাতারের রাজধানী দোহায় পৌঁছান খলিলুর রহমান।
বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেন। দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনার পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
খলিলুর রহমান কাতারের নেতৃত্বের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। একই সঙ্গে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাতারের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে বাংলাদেশের সংহতি প্রকাশ করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান কাতারের প্রধানমন্ত্রী। দায়িত্ব পালনে কাতারের প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার কথাও জানান তিনি। এ সময় খলিলুর রহমান পারস্পরিক সুবিধাজনক সময়ে কাতারের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
আরও পড়ুনসফরের প্রথম দিনে খলিলুর রহমান কাতারের অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল কুওয়ারির সঙ্গে বিনিয়োগ, ব্যাংকিংসহ বিভিন্ন খাতে সহযোগিতা নিয়ে বৈঠক করেন। পরে কাতার এনার্জির সদর দপ্তরে জ্বালানিবিষয়ক মন্ত্রী সাদ শেরিদা আল কাবিরের সঙ্গে দীর্ঘদিনের জ্বালানি সহযোগিতা ও বিশেষ করে এলএনজি সরবরাহ আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।
এ ছাড়া কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল খুলাইফি এবং শ্রমমন্ত্রী আলী বিন সামিখ আল মার্রির সঙ্গেও বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী।
সফরে তাঁর সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1787152070.jpg)

_medium_1787150522.jpg)


_medium_1787137121.jpg)
_medium_1787116238.jpg)