ভিডিও বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২০ আগস্ট, ২০২৬ ১২:৩৬ এএম

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ছবি : সংগৃহীত, ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর গ্রামের ইলিয়াস শেখের ছেলে হৃদয় শেখ (২০) এবং নগরকান্দা উপজেলা পৌরসদরের এনায়েত শেখের ছেলে সাকিব শেখ (২২)।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহান জানান, সাকিব নগরকান্দা থেকে মোটরসাইকেল নিয়ে ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার গতিতে ঢাকাগামী লেনে যাচ্ছিলেন। পথে রাস্তা পার হওয়ার সময় পথচারী হৃদয়কে মোটরসাইকেলটি ধাক্কা দিলে দুজনই ঘটনাস্থলে মারা যান।

আরও পড়ুন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

বাব আল-মানদেব প্রণালি দখলের পরিকল্পনা করছে হুতিরা: ইয়েমেনি মন্ত্রী

স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ড, ৫৩ নারী-পুরুষ আটক

তিন জেলায় নতুন ডিসি নিয়োগ

নওগাঁর রাণীনগরে বেশি দামে সার বিক্রি করায় দুই ডিলারকে জরিমানা

রংপুরের কাউনিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু হত্যা মামলা