ভিডিও বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২০ আগস্ট, ২০২৬ ১২:২০ এএম

স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ড, ৫৩ নারী-পুরুষ আটক

ছবি : সংগৃহীত, স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ড, ৫৩ নারী-পুরুষ আটক

রাজধানীর গুলশান-২ এলাকায় দুটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ৫৩ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। স্পা ও সেলুনের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগে বুধবার রাত ৯টার দিকে এ অভিযান চালানো হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুন’ নামের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখান থেকে ২৯ জন নারী ও ২৪ জন পুরুষকে আটক করা হয়েছে।

পুলিশের দাবি, প্রতিষ্ঠান দুটিতে অসামাজিক কর্মকাণ্ড, দেহব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে।

আরও পড়ুন

ওসি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ড, ৫৩ নারী-পুরুষ আটক

তিন জেলায় নতুন ডিসি নিয়োগ

নওগাঁর রাণীনগরে বেশি দামে সার বিক্রি করায় দুই ডিলারকে জরিমানা

রংপুরের কাউনিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু হত্যা মামলা

বগুড়ায় কিশোর গ্যাং এর ১১ সদস্য গ্রেফতার, বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালীতে উচ্চ বিদ্যালয়ের ভবন সংকটে শিক্ষা কার্যক্রম ব্যাহত