ভিডিও বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২০ আগস্ট, ২০২৬ ১২:২৬ এএম

বাব আল-মানদেব প্রণালি দখলের পরিকল্পনা করছে হুতিরা: ইয়েমেনি মন্ত্রী

ছবি : সংগৃহীত, বাব আল-মানদেব প্রণালি দখলের পরিকল্পনা করছে হুতিরা: ইয়েমেনি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের কৌশলগত বাব আল-মানদেব প্রণালি দখলের পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন ইয়েমেনের তথ্যমন্ত্রী।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-এরিয়ানি বলেন, ‌‘পশ্চিম উপকূলে নিজেদের উপস্থিতি বিস্তার এবং লোহিত সাগরের কৌশলগত ইয়েমেনি দ্বীপগুলো দখলের চেষ্টার মাধ্যমে হুতি মিলিশিয়ারা বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার পরিস্থিতি তৈরি করছে।’

আল-এরিয়ানি জানান, হুতিরা সামরিক তৎপরতা ও শক্তি বৃদ্ধি করছে এবং তাদের পরিকল্পনা প্রকাশ পেয়েছে ‘বন্দর, ডকস, বেসামরিক অবকাঠামো, জাহাজ এবং সরকারি নৌ শক্তির ওপর বারবার হামলা চালানোর মাধ্যমে।’

আরও পড়ুন

হুতিরা বর্তমানে প্রণালির সংলগ্ন উপকূলীয় অঞ্চলগুলো সরাসরি নিয়ন্ত্রণ না করলেও উত্তরে অবস্থিত হুদাইদাহ বন্দরটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাব আল-মানদেব প্রণালি দখলের পরিকল্পনা করছে হুতিরা: ইয়েমেনি মন্ত্রী

স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ড, ৫৩ নারী-পুরুষ আটক

তিন জেলায় নতুন ডিসি নিয়োগ

নওগাঁর রাণীনগরে বেশি দামে সার বিক্রি করায় দুই ডিলারকে জরিমানা

রংপুরের কাউনিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু হত্যা মামলা

বগুড়ায় কিশোর গ্যাং এর ১১ সদস্য গ্রেফতার, বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার