ভিডিও বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৯ আগস্ট, ২০২৬ ০৭:৫০ পিএম

বগুড়া মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

বগুড়া মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

বগুড়া মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ গতকাল মঙ্গলবার রাতে বগুড়ার কলোনিস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নগর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত ও নগর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারি রফিকুল আলম, এড. আল আমিন, এড. রিয়াজ উদ্দিন, এড. নুরুল ইসলাম আকন্দ, এড. শাহীন মিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নগর সভাপতি আজগর আলী, মাওলানা আব্দুল হামিদ বেগ, মোহাম্মদ আব্দুস সালাম তুহিন, ইঞ্জিনিয়ার রজলুর রহমান, মাওলানা হেদাইতুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন, নিজাম উদ্দিন প্রমুখ।

সমাবেশে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, সকল গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসনের দাবি ও সারের মূল্য বৃদ্ধিতে সরকার দলীয় সিন্ডিকেটকে দায়ী করেন।

আরও পড়ুন

একই সাথে তিনি স্থানীয় নির্বাচনে প্রার্থীদের জনগণের সাথে আরো বেশি গণসংযোগ কুরআনের দাওয়াত দেওয়ার আহবান জানান। সমাবেশে ৩২টি ইউনিটের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা বদলি

বগুড়া মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

বগুড়ায় জীবন-মৃ/ত্যু/র সন্ধিক্ষণে ১০ বছরের সাজিদ : দরকার আর্থিক সহায়তা

হিমাগারে রাখা আলু নিয়ে বিপাকে জয়পুরহাট পাঁচবিবির কৃষক-ব্যবসায়ী

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা

বগুড়ার শেরপুরে প্রিন্স সুপার আইসক্রিমের ১ লাখ টাকা জরিমানা