ভিডিও বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৯ আগস্ট, ২০২৬ ০৬:৩৪ পিএম

চলতি মাসেই চালু হচ্ছে প্রবাসী কার্ড: নুরুল হক নুর

চলতি মাসেই চালু হচ্ছে প্রবাসী কার্ড: নুরুল হক নুর

চলতি মাসের শেষ দিকে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
 
আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা ছাত্র অধিকার পরিষদের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
 
নুরুল হক নুর বলেন, এটিএম কার্ডের মতো ব্যবহারযোগ্য ‘প্রবাসী কার্ড’ দিয়ে প্রবাসীরা ব্যাংকিং লেনদেন করতে পারবেন। পাশাপাশি দেশে ফিরে সরকারি বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রেও এই কার্ডের মাধ্যমে সুবিধা পাওয়া যাবে।
 
তিনি আরও বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও প্রবাসী কার্ডধারীরা অগ্রাধিকার পাবেন। দেশে অবস্থানকালে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানেও কার্ডটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ রাজু।
 
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি মাসেই চালু হচ্ছে প্রবাসী কার্ড: নুরুল হক নুর

প্রাণ গ্রুপে জনবল নিয়োগ, ৪৫ বছর বয়সেও আবেদনের সুযোগ

ঢাকার বৈদ্যুতিক অবকাঠামো শক্তিশালী করতে ৬২৭ কোটি টাকা ব্যয় বাড়ছে

হাসিনার পক্ষে যাই করা হোক দেশের মানুষ মানবে না : সানজিদা ইসলাম তুলি

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০১৮

নতুন পরিচয়ে তমা মির্জা, চাকরি নিলেন ব্যাংকে