ভিডিও বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৯ আগস্ট, ২০২৬ ০৬:১০ পিএম

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০১৮

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০১৮

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১৮ শিশু।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া চার শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ১৮ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৮৭ শিশু এবং সন্দেহজনক হামে ৯৩১ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখনো পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৭১১ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৭৬ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৭ হাজার ৭৬ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ২২ হাজার ৮০৫ রোগী।

আরও পড়ুন

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখনো পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৯২২ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৮২৩ জন এবং নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০১৮

নতুন পরিচয়ে তমা মির্জা, চাকরি নিলেন ব্যাংকে

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বৈঠক

বগুড়ার বাজারে মরিচের ঝাঁজ কমলেও বেড়েছে ডিম ও চালের দাম

শপআপের নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাসেই আবেদন

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অথবা ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, কর্মস্থল নারায়ণগঞ্জ