ভিডিও বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৯ আগস্ট, ২০২৬ ০৬:১৬ পিএম

ঢাকার বৈদ্যুতিক অবকাঠামো শক্তিশালী করতে ৬২৭ কোটি টাকা ব্যয় বাড়ছে

সচিবালয়ে অনুষ্ঠিত ‘জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি’ (একনেক) এর সভায়

ঢাকার ডেসকো এলাকার বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালী করতে ৬২৭ কোটি ২৪ লাখ টাকা ব্যয় বাড়ছে।

বুধবার (১৯ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত ‘জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি’ (একনেক) এর সভায় এ-সংক্রান্ত একটি প্রকল্পের প্রথম সংশোধিত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে জানানো হয়, সভায় ইতোপূর্বে অনুমোদিত ‘ঢাকাস্থ ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ (১ম সংশোধন)’ শীর্ষক একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। গ ২০২২ সালে এপ্রিলে অনুমোদিত প্রকল্পটির মূল ব্যয় ধরা হয়েছিল প্রায় ২ হাজার ২৭২ কোটি ৪৮ লাখ টাকা।


বর্তমান সংশোধিত প্রস্তাবে প্রকল্পটির ব্যয় বেড়ে মোট দাঁড়াচ্ছে ২ হাজার ৮৯৯ কোটি ৭১ লাখ টাকা।

আরও পড়ুন

বৈঠক শেষে জানানো হয়, সভায় আরও ৩টি অর্থাৎ মোট ৪টি সংশোধিত প্রকল্প প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধিত চারটি প্রকল্পে মোট ব্যয় বাড়ছে ৯৩১ কোটি ২২ লাখ ৬৫ হাজার টাকা।

অন্যদিকে ‘গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্প’ (ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৯৬৩ কোটি ৬৭ লাখ টাকা) এবং ‘রামু সেনানিবাসের জন্য অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ (ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩১১ কোটি ৫৩ লাখ ৬১ হাজার টাকা)সহ ৬টি নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। এগুলোতে মোট ব্যয় হবে প্রায় ৮ হাজার ৪০৩ কোটি ২৫ লাখ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণ গ্রুপে জনবল নিয়োগ, ৪৫ বছর বয়সেও আবেদনের সুযোগ

ঢাকার বৈদ্যুতিক অবকাঠামো শক্তিশালী করতে ৬২৭ কোটি টাকা ব্যয় বাড়ছে

হাসিনার পক্ষে যাই করা হোক দেশের মানুষ মানবে না : সানজিদা ইসলাম তুলি

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০১৮

নতুন পরিচয়ে তমা মির্জা, চাকরি নিলেন ব্যাংকে

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বৈঠক