ভিডিও বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৯ আগস্ট, ২০২৬ ০৭:৪০ পিএম

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা

দেশের সব বিশ্ববিদ্যালযসহ শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের নির্দেশ দিয়েছে সরকার। আগামী ২৬ আগস্ট দেশজুড়ে দিনটি উদযাপিত হবে।

এ উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামের শান্তি, প্রগতি, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব ও নারীর অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ এবং সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতার আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

একই ধরণের ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি পালন করবে জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াক্‌ফ প্রশাসন এবং ঢাকা ও জেদ্দা হজ অফিসসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

আরও পড়ুন

এর পাশাপাশি রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে সব বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা এবং সশস্ত্র বাহিনী বিভাগ নিজ নিজ উদ্যোগে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের ব্যবস্থা করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা

বগুড়ার শেরপুরে প্রিন্স সুপার আইসক্রিমের ১ লাখ টাকা জরিমানা

দরপত্র ছাড়া ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

জয়পুরহাটের পাঁচবিবিতে ওড়না পেঁচিয়ে তরুণীর আত্মহত্যা

১১ বছর পর একসঙ্গে, দেবকে নিয়ে শুভশ্রীর খোলা চিঠি

১৩৫ জনকে নিয়োগ দেবে তিতাস গ্যাস, এসএসসি পাসেই আবেদন