ভিডিও বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৯ আগস্ট, ২০২৬ ০১:১৯ এএম

দেশে ২০ বছরে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি: মীর শাহে আলম

ছবি : সংগৃহীত, দেশে ২০ বছরে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি: মীর শাহে আলম

গত দুই দশকে দেশে প্রত্যাশিত মাত্রায় উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙা ব্রিজ এলাকায় সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মীর শাহে আলম বলেন, ভঙ্গুর অর্থনীতির সময়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন আয়োজন ও নাগরিকসেবা সম্প্রসারণে সরকার কাজ করছে।

আরও পড়ুন

তিনি জানান, চলতি অর্থবছরেই স্থানীয় সরকার বিভাগের পাঁচটি নির্বাচন আয়োজন করা হবে। এ জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বাজেট ধরা হয়েছে। নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে বলা হয়েছে। কমিশনের প্রস্তুতি শেষ হলে কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করা হবে।

পরিদর্শনের সময় ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ২০ বছরে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি: মীর শাহে আলম

প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

তিন জেলার ডিসি প্রত্যাহার

১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় ‘হাতকাটা কাশেম’ কারাগারে