প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ
বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে জায়গা পাওয়া চার নেতা মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ করা চার নেতা হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম (ডোনার) ও মো. ইসমাইল জবিউল্লাহ। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুর ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেন। এ সময় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে নতুন চার সদস্য শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
গত ১৫ আগস্ট বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দেন। দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক গতিশীলতা বাড়ানো এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের মনোনীত করা হয়েছে। তাদের মেধা ও বিচক্ষণ পরামর্শে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখার আশা প্রকাশ করেছে বিএনপি।
আরও পড়ুনবিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল হয় ২০১৬ সালের ১৯ মার্চ। এরপর স্থায়ী কমিটি পুনর্গঠন করা হলেও সদস্যদের মৃত্যু, পদত্যাগসহ বিভিন্ন কারণে কয়েকটি পদ শূন্য হয়। এবার একসঙ্গে চারজনকে যুক্ত করল দলটি।
১৯ সদস্যের স্থায়ী কমিটিতে আগে ১৩ জন সদস্য ছিলেন। নতুন চারজন যুক্ত হওয়ায় বর্তমানে সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করা হয়েছে এবং ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের পর তিনি দলীয় পদ থেকে পদত্যাগ করবেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1787067785.jpg)
_medium_1787065715.jpg)
_medium_1787061268.jpg)
_medium_1787061053.jpg)
_medium_1787065840.jpg)
_medium_1787062205.jpg)