ভিডিও সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৬ ১০:২৫ পিএম

নাটোরের চলনবিলে বিদ্যুৎপৃষ্ট হয়ে খড় ব্যবসায়ীর মৃত্যু

নাটোরের চলনবিলে বিদ্যুৎপৃষ্ট হয়ে খড় ব্যবসায়ীর মৃত্যু

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার চলনবিলে বৈদ্যুতিক তারে লগির স্পর্শ লেগে মো. ফরহাদ আলী (৪৫) নামের এক খড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৭ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের শহরবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ আলী একই উপজেলার কাউয়াটিকড়ী গ্রামের আতাহার আলীর ছেলে। পেশায় তিনি একজন খড় ব্যবসায়ী ছিলেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বর্ষাকালে চলনবিলে মানুষ তাদের সংরক্ষিত বোরো ধানের খড় বিক্রি শুরু করেন। এসময় কিছু খড় ব্যবসায়ী চলনবিলের বিভিন্ন গ্রাম থেকে খড় কিনে নৌকায় করে গন্তব্যে নিয়ে যান এবং বিক্রি করেন।

আজ সোমবার (১৭ আগস্ট) সকালে ফরহাদ আলী শহরবাড়ী এলাকা থেকে বোরো ধানের খড় কিনে নৌকায় করে নিজ এলাকায় নিয়ে যাচ্ছিলেন। পথে চলনবিলের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সাথে লগির স্পর্শ লাগে। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরও পড়ুন

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ওসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের চলনবিলে বিদ্যুৎপৃষ্ট হয়ে খড় ব্যবসায়ীর মৃত্যু

লালমনিরহাটে অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার, স্বামীসহ বাড়ির লোকজন লাপাত্তা

বগুড়ায় জ্বালানিবিহীন বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ 

বগুড়ায় ১৬ মামলার আসামি মাদক সম্রাজ্ঞী শাপলা গ্রেফতার

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

অশীতিপর বৃদ্ধা জহুরার পাশে এমপি সেলিম রেজা