ভিডিও সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৬ ০৯:১৬ পিএম

বগুড়ায় ৩৩০ কেজি পলিথিন জব্দ : ১০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ৩৩০ কেজি পলিথিন জব্দ : ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের রাজা বাজারের মেসার্স কমল এন্টারপ্রাইজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা এবং সরকার নিষিদ্ধ ৩৩০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

আজ সোমবার (১৭ আগস্ট) পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ক অনুসারে উল্লেখিত পরিমাণ পলিথিন জব্দ এবং ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন

বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাহমুদুল হাসান। বগুড়া জেলা পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা প্রদান করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ৩৩০ কেজি পলিথিন জব্দ : ১০ হাজার টাকা জরিমানা

এবার ওমানে হামলার হুমকি ট্রাম্পের

বগুড়ায় সিয়াম হোটেল এন্ড রেস্টুরেন্টের ১০ হাজার টাকা জরিমানা

বগুড়ার আদমদিঘীর হাবিবা হত্যা মামলার প্রধান আসামি কহিরের জামিন নামঞ্জুর

চুয়াডাঙ্গায় ঘাসের জমিতে বিষ প্রয়োগ, শতাধিক পাখির মৃত্যু

ফের পর্দায় একসঙ্গে কোয়েল ও পরমব্রত