বগুড়ায় ১৬ মামলার আসামি মাদক সম্রাজ্ঞী শাপলা গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের চকসুত্রাপুর হাড্ডিপট্টি এলাকার মাদক সম্রাজ্ঞী শাপলা বেগম (৪৫)কে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ১৬টি মাদক মামলা রয়েছে।
সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নির্দেশে সদর ফাঁড়ি পুলিশের একটি টিম হাড্ডিপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে ওই পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও হেরোইনসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে ১৬টি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরো একটি মাদক মামলা দায়ের করে তাকে আজ সোমবার (১৭ আগস্ট) বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।
শাপলা হাড্ডিপট্টি এলাকার মো. আশিকের স্ত্রী। ওসি আরো বলেন, হাড্ডিপট্টির সকল মাদক কারবারির তালিকা তৈরি করা হয়েছে। তালিকা অনুয়ায়ী মাদক কারবারিদের গ্রেফতার করা হচ্ছে। এর আগে আরেক শীর্ষ মাদক কারবারি ফাইমা (৫৫)কে গ্রেফতার করা হয়েছে। ফাইমাও এক ডজনেরও বেশি মাদক মামলার আসামি।
আরও পড়ুনস্থানীয়রা জানান, এপর্যন্ত শাপলা বেগম ১০ বারের বেশি ও ফাইমাকে ৮ বারের বেশি গ্রেফতার করা হলেও প্রতিবারই তারা আইনের ফাঁক-ফোঁকর গলিয়ে জামিনে কারাগার থেকে বেরিয়ে এসে ফের তাদের পুরোনো পেশায় ফিরে গেছে।
তারা দু-জনই শীর্ষ মাদক কারবারি। মাদক কারবারিদের অত্যাচার-উপদ্রবে এলাকার শান্তিপ্রিয় মানুষ অতিষ্ট হয়ে পড়েছেন। সেখানে আরো জোড়ালো পদক্ষেপ নিতে আইন শৃংখলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসি।
মন্তব্য করুন






_medium_1786978861.jpg)

