ভিডিও রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৬ আগস্ট, ২০২৬ ০৭:১৭ পিএম

দি গ্রেগরিয়ান জাদুঘর তৈরিতে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ এবং গ্রেগরিয়ান সোসাইটির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

“রক্ষা এবং সংরক্ষণ” - স্লোগান নিয়ে সেন্ট গ্রেগরি স্কুলের মূল্যবান ইতিহাস এবং ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছে দি গ্রেগরিয়ান সোসাইটি-ডিজিএস। দেশের কোন বিদ্যালয়ে এটিই প্রথম জাদুঘর তৈরীর একটি যুগান্তকারী পদক্ষেপ।

একদল একনিষ্ঠ সাবেক গ্রেগরিয়ানদের, অনেকদিনের অক্লান্ত পরিশ্রম ও চেষ্টার ফল গ্রেগরিয়ান জাদুঘর। স্কুল প্রাঙ্গণে নির্মিত হওয়া জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৩ নভেম্বর, ২০২৬।

সম্প্রতি স্কুল প্রাঙ্গণে জাদুঘর নিয়ে গ্রেগরিয়ান স্কুল এন্ড কলেজের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে ডিজিএস। চুক্তিতে স্বাক্ষর করেন ডিজিএসের সহ-সভাপতি ১৯৭৪ ব্যাচের বিজয়ান খাইর এবং সেন্ট গ্রেগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাদার প্রান্সিস পিটার রেবেইরা সিএসসি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯৮৬ ব্যাচের মোঃ হাফিজ, ১৯৮৭ সালের রিচার্ড গোমেজ সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্কুলের শিক্ষকবৃন্দ ও ডিজিএসের অন্যান্য সদস্যবৃন্দ।

আরও পড়ুন

দি গ্রেগরিয়ান সোসাইটির সদস্যবৃন্দ বিশ্বের নানা দেশ থেকে জাদুঘরটি নির্মাণে অবদান রেখেছেন। শত বছরের পুরানো স্কুলটির ইতিহাস সংরক্ষণে এবং শিক্ষার্থীদের অর্জনকে আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন দি গ্রেগরিয়ান সোসাইটির সদস্যবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে অনলাইন জুয়ার এজেন্ট ইমন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন অভিযোগে নারীসহ ৯ জন গ্রেফতার

খুলনার জিরো পয়েন্টকে নজরুল চত্বর ঘোষণা সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর

শিবচরে অজ্ঞাত রোগে এক পরিবারের ১১ জন অসুস্থ

নীলফামারীর ডিমলায় ব্যবসায়ী পরিচয়ে ৫০ হাজার টাকা নিয়ে উধাও

চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, একদিনে ৩ জনের মৃত্যু