ভিডিও রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৬ আগস্ট, ২০২৬ ০৫:৪৯ পিএম

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে "মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬"-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগ এবং ভিভো মোবাইল কমিউনিকেশন কোং লিমিটেড-এর যৌথ উদ্যোগে আয়োজিত "মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬"-এর আওতায় আজ অনুষ্ঠিত হলো বিশেষ ফটোগ্রাফি প্রশিক্ষণ কর্মশালা।

গত ১০ থেকে ১৫ আগস্ট পর্যন্ত চলা ছবি জমাদান পর্ব শেষে বাছাইকৃত ৩০ জন শিক্ষার্থী ফটোগ্রাফার আজ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জেসিএমএস বিভাগের ল্যাবে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভিভো-র আরিফুল ইসলাম শাওন (টেরিটরি রিটেইল ম্যানেজার) এবং হাসিব আলম (টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ)। 
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেসিএমএস বিভাগের কোঅর্ডিনেটর (ভারপ্রাপ্ত) মো. সাজ্জাদ হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "মোবাইল ফটোগ্রাফি এখন গল্প বলার একটি শক্তিশালী মাধ্যম। শিক্ষার্থীদের সৃজনশীলতাকে আরও পরিশীলিত করতে এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

আরও পড়ুন

শিক্ষার্থীদের বিনোদনের জন্য ভিভোর পক্ষ থেকে রাখা হয় গেম জোন। এছাড়া প্রতিযোগিতায় সেরা তিন ফটোগ্রাফারকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার, পাশাপাশি থাকছে টেকনোলজি এক্সপেরিয়েন্স বুথের মতো বাড়তি আয়োজন। আগামী ১৭ আগস্ট সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হবে সম্পূর্ণ আয়োজন।
কর্মসূচিটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জেসিএমএস বিভাগের প্রভাষক  মুহাম্মদ রাকিব হোসাই এবং মোঃ জসীম উদ্দীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় পায়রা নদীতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে "মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬"-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে

গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ এ হামলা চালিয়েছে: আমির হামজা

শাপলা চত্বর হত্যায় যেসব আসামিকে গ্রেফতার দেখালেন ট্রাইব্যুনাল

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু