ভিডিও শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৪ আগস্ট, ২০২৬ ১০:০৫ এএম

ডারউইন টেস্ট

২ উইকেটেই ২০০ পার, অস্ট্রেলিয়ার বিপক্ষে লিড নিলো বাংলাদেশ

সংগৃহীত, ২ উইকেটেই ২০০ পার, অস্ট্রেলিয়ার বিপক্ষে লিড নিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ২৩ বছর পর খেলতে গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে স্বপ্নের পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ দল।

ডারউন টেস্টে এরই মধ্যে লিড নিয়েছে টাইগাররা। অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পর ২ উইকেটেই ২০০ পার করেছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২০১ রান। তানজিদ হাসান তামিম ৮৮ আর নাজমুল হোসেন শান্ত ৩৩ রানে অপরাজিত আছেন।

এর আগে ১ উইকেটে ৯৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। মুমিনুল হক আর তানজিদ হাসান তামিম প্রথম ঘণ্টার ভয় অনায়াসে কাটিয়ে দেন।

আরও পড়ুন

দারুণ খেলছিলেন মুমিনুল। কিন্তু ১ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করে বসেন। জশ হ্যাজেলউডের বলে ড্রাইভ খেলতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৯৫ বলে মুমিনুলের ৪৯ রানের ইনিংসে ছিল ৮টি চারের মার।

তবে ভুল করেননি তামিম। নাজমুল হোসেন শান্তকে নিয়ে আরেকটি বড় জুটি গড়ার পথে আছেন মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা এই ওপেনার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ উইকেটেই ২০০ পার, অস্ট্রেলিয়ার বিপক্ষে লিড নিলো বাংলাদেশ

অ্যাথলেটিকোতে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা

ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জে পুতিন, জাপান বললো ‘একেবারেই অগ্রহণযোগ্য’

সাবেক ছাত্রদল নেতাকে থাপ্পড় মারা সেই ইউএনওকে বদলি, বললেন ‘সরি’