ভিডিও বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১২ আগস্ট, ২০২৬ ০৮:১৭ পিএম

দিনাজপুরের ফুুলবাড়ীতে সার ব্যবসায়ীর এক মাসের সাজা

দিনাজপুরের ফুুলবাড়ীতে সার ব্যবসায়ীর এক মাসের সাজা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ৪৬৭ বস্তা সারের হিসেবে গরমিল এবং সার বিক্রির রশিদ দেখাতে না পারায় এক সার ব্যবসায়ীকে এক মাসের সাজা প্রদান করা হয়েছে। গত সোমবার রাত ৮টায় পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ’র সত্বাধিকারী তৌহিদুল ইসলামকে এ সাজা প্রদান করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহানুর রহমানসহ থানা পুলিশ সদস্যগণ। নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম বলেন, মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ’র সত্বাধিকারী তৌহিদুল ইসলাম সার বিক্রির রশিদ দেখাতে না পারায় এবং ৪৬৭ বস্তা সারের হিসেবে গরমিল থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইনে তাকেএকমাসের সাজা প্রদান করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের ফুুলবাড়ীতে সার ব্যবসায়ীর এক মাসের সাজা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুমিল্লার লাকসামে মাইকিং করে ৪ পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ

শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

ডাকসু নির্বাচনের তফসিলের দাবিতে শিবিরের স্মারকলিপি

জয়পুরহাটের পাঁচবিবিতে অতিরিক্ত লাভের আশায় ইউরিয়া সার খাওয়ানোর পর গরুর মৃত্যু