প্রকাশ : ১২ আগস্ট, ২০২৬ ০৮:০৯ পিএম
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
উল্লাপাড়া (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে জিল্লার রহমান(৬৪) নামের এক কৃষক মারা গেছেন। আজ বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চকপাঙ্গাসী গ্রামে ঘটনাটি ঘটেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালবেলা বৃষ্টির সময় জিল্লার জাল নিয়ে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যান। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বড়পাঙ্গাসী ইউনিয়নের প্রশাসক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুনমন্তব্য করুন




_medium_1786541004.jpg)


_medium_1786422835.jpg)
_medium_1786525803.jpg)