ভিডিও সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ আগস্ট, ২০২৬ ১১:৩৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি দোতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. আলম (৬০) নামে একজন নির্মাণ শ্রমিকের (রাজমিস্ত্রী) মৃত্যু হয়েছে। তিনি শ্যামপুর ইউনিয়নের আটবিঘী গ্রামের জালালের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার (১০ আগস্ট) বিকেল ৪টার দিকে শিবগঞ্জ বাজারের একটি ভবনের ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান আলম। দ্রুত তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়। বিকাল সাড়ে পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে এসএসসি ও দাখিল ফলাফল বিপর্যয়, দুটি মাদ্রাসার কেউ পাস করেনি

চাঁপাইনবাবগঞ্জে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে শতভাগ পাস, জিপিএ-৫ পেল ৩২৪ জন

এ দেশের মানুষ কারও চোখ রাঙানিকে ভয় করে না - ডা. শফিকুর রহমান

বাংলা কিউআর‘এ লেনদেন বাড়াতে বগুড়ার শেরপুরে অগ্রণী ব্যাংকের র‌্যালি

রাজশাহী বোর্ডের ৫টিসহ সারাদেশে পাস করেনি এমন প্রতিষ্ঠান ৩১২টি