ভিডিও সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ আগস্ট, ২০২৬ ১১:০৪ পিএম

চাঁপাইনবাবঞ্জের নাচোল উপজেলা প্রশাসন ভবনে তালা

চাঁপাইনবাবঞ্জের নাচোল উপজেলা প্রশাসন ভবনে তালা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবঞ্জের নাচোল উপজেলা প্রশাসন ভবনের প্রধান ফটকে তালা দিয়েছে উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের ফলাফল প্রকাশে দুর্নীতির অভিযোগে আজ সোমবার (১০ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এসময় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস অফিসে ছিলেন না। এছাড়া তালা দেয়ার আগেই সমাজেসবাসহ বিভিন্ন দপ্তরের নেতাকর্মীরা নিজ নিজ অফিসে তালা মেরে বাইরে বেরিয়ে যান।

এর আগে সকাল ১০টা থেকে ছাত্রদলসহ নেতাকর্মীরা ইউএনও অফিসে জড়ো হতে থাকেন। নেতাকর্মীরা ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নিয়োগের দাবিতে দুপুর পর্যন্ত বিক্ষোভ করেন। এসময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান, কসবা ইউপি চেয়ারম্যান জাকারয়িা আল মেহরাব প্রমুখ। বিক্ষোভকারীরা আজ মঙ্গলবার একই স্থানে আবারও বিক্ষোভের ডাক দেন।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, এ ধরণের প্রতিবাদ কাম্য নয়। নিয়োগের ক্ষেত্রে যথেষ্ট স্বচ্ছতা অবলম্বন করা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্থানীয়ভাবেও আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করা হয়েছে। অফিসের তালা খোলার ব্যবস্থা স্থানীয় প্রশাসন করবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

এদিকে বারবার মুঠোফোনে চেষ্টা করেও উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।  নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, আন্দোলনকারীরা সরকারি সম্পদের কোন ক্ষতি করেননি। ঘটনার দিকে নজর দেয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবঞ্জের নাচোল উপজেলা প্রশাসন ভবনে তালা

বগুড়া রেলস্টেশনে জনসচেতনা বৃদ্ধিতে মানববন্ধন ও প্রচারপত্র বিতরণ

রাজশাহী বোর্ডে সাত বছরের মধ্যে পাশের হার সর্বনিম্ন

বগুড়ায় আবাসিক হোটেল থেকে ১৪ নারী গ্রেফতার

রাজশাহী শিক্ষা বোর্ডে মেধা ও পাসের হারে সেরা বগুড়া : উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে পরিচালক গ্রেপ্তার