বাংলা কিউআর‘এ লেনদেন বাড়াতে বগুড়ার শেরপুরে অগ্রণী ব্যাংকের র্যালি
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : ‘বাংলা কিউআর এ লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে ক্যাশলেস লেনদেন উৎসাহিতকরণে র্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে। অগ্রণী ব্যাংক পিএলসি মির্জাপুর শাখার উদ্যোগে আজ সোমবার (১০ আগস্ট) সকালে মির্জাপুর বাজার এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এক দেশ, এক কিউআর ব্যবস্থার সুবিধা ও ক্যাশলেস লেনদেনের গুরুত্ব তুলে ধরে সাধারণ ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রশিদ ও রাফি আল আমিন, মির্জাপুর ইউনিয়ন শাখার ব্যবস্থাপক শাখা প্রধান সোহেল রানা, প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম, নুর আলম, অফিসার সিমা খাতুন এবং মোকসেদুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীবৃন্দ।
আরও পড়ুনকর্মসূচিতে অগ্রণী ব্যাংকের কর্মকর্তাগণ জানান, ডিজিটাল বাংলাদেশ থেকে ক্যাশলেস স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কিউআর কোডের মাধ্যমে নিরাপদ ও দ্রুত লেনদেন অত্যন্ত কার্যকরি ভূমিকা রাখবে।
মন্তব্য করুন







