ভিডিও সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ আগস্ট, ২০২৬ ১১:৩১ পিএম

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে শতভাগ পাস, জিপিএ-৫ পেল ৩২৪ জন

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে শতভাগ পাস, জিপিএ-৫ পেল ৩২৪ জন

স্টাফ রিপোর্টার : ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য বজায় রেখেছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রতিষ্ঠানটি থেকে এবছর সর্বমোট ৪১৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করে শতভাগ পাসের ধারাবাহিকতা বজায় রেখেছে। এদের মধ্যে ৩২৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এবছর বিজ্ঞান বিভাগ থেকে ৪০৯ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। শতভাগ পাসের পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্তির হার প্রায় ৭৭.৫। বাকি ৯৪ জন শিক্ষার্থীর মধ্যে ৯২ জন ‘এ’ এবং ২ জন ‘এ-’ পেয়ে পাশ করেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানটি বিগত বছরগুলোতেও এসএসসি পরীক্ষায় ভালো করে আসছে। ২০২৩ সালে ৩৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০২ জন জিপিএ-৫ পেয়ে শতভাগ উত্তীর্ণ হয়। ২০২৪ সালে ৩৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪২ জন জিপিএ-৫ পেয়ে শতভাগ এবং গত বছর অর্থাৎ ২০২৫ সালে ৩৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪২ জন জিপিএ-৫ পেয়ে শতভাগ উত্তীর্ণ হয়।

আরও পড়ুন

গৌরবময় এই ফলাফলের পেছনে প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক, পরিচালনা পর্ষদের সভাপতি, অধ্যক্ষ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দের অপরিসীম অবদান রয়েছে। ফলাফলে সন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল ফয়জুর রহমান, এসপিপি, বিজিবিএমএস, পিএসসি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রতিষ্ঠানের এই ফলাফল আগামীতেও অব্যাহত রাখার পাশাপাশি শিক্ষার গুণগত মান আরও উন্নত করার জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে শতভাগ পাস, জিপিএ-৫ পেল ৩২৪ জন

এ দেশের মানুষ কারও চোখ রাঙানিকে ভয় করে না - ডা. শফিকুর রহমান

বাংলা কিউআর‘এ লেনদেন বাড়াতে বগুড়ার শেরপুরে অগ্রণী ব্যাংকের র‌্যালি

রাজশাহী বোর্ডের ৫টিসহ সারাদেশে পাস করেনি এমন প্রতিষ্ঠান ৩১২টি

চাঁপাইনবাবঞ্জের নাচোল উপজেলা প্রশাসন ভবনে তালা

বগুড়া রেলস্টেশনে জনসচেতনা বৃদ্ধিতে মানববন্ধন ও প্রচারপত্র বিতরণ