ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাম্বুরার ভালো দাম পেয়ে খুশি গাছিরা
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাণিজ্যিকভাবে জাম্বুরার কোনো বাগান না থাকলেও কৃষকের বাড়ির আঙিনায় ও বাড়ির আশেপাশের পতিত জমিতে থাকা গাছের পাকা জাম্বুরা হাট-বাজারে বিক্রি করে জাম্বুরার ভালো দাম পেয়ে খুশি গাছিরা।
এসময় জাম্বুরা বা বাতাবি লেবুর চাহিদা বাড়ছে, কারণ এটি একটি পুষ্টিগুণ সমৃদ্ধ ভিটামিন-সি সমৃদ্ধ ফল, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পুষ্টিগুণ ও সুস্বাদু হওয়ার কারণে দেশের বিভিন্ন স্থানে এর চাহিদা তৈরি হয়েছে। এই ফলটির বেশ কদর ও চাহিদা রয়েছে মানুষের। জাম্বুরা ব্যাবসায়ীরা গ্রামে গাছিদের কাছ থেকে জাম্বুরা ক্রয় করে ব্যবসার জন্য নিয়ে যাচ্ছে এতে গাছিরাও বেশ লাভবান হচ্ছে।
ডাঙ্গীপাড়া গ্রামের বদির উদ্দিন বলেন, গত কয়েক দিনে আমার একটি জাম্বুরা গাছ থেকে প্রায় এক হাজার টাকার জাম্বুরা বিক্রি করেছি। হাট-বাজারেও ভালো দাম পাওয়া যায় এবং পাইকারিভাবেও ব্যাবসায়ীরা আমাদের কাছ থেকে একেকটি জাম্বুরা ৭ থেকে ৮ টাকা করে কিনে নিয়ে যায়।
আরও পড়ুনহরিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম বলেন, হরিপুর উপজেলায় জাম্বুরার বাণিজ্যক কোনো বাগান না থাকলেও কৃষকের বাড়ির আশেপাশে বা পতিত জমি, বশত বাড়িতে জাম্বুরার চাষ হয়। কলম করে চারা রোপণ করলে ২-৩ বছরের মধ্যেই ফলন পাওয়া যায়। সাধারণত জুলাই থেকে আগস্ট মাসে ফল পাকে এবং বাজারে পাওয়া যায়। কিছু জাতের গাছে বছরের অন্যান্য সময়েও ফল পাওয়া যায়।
মন্তব্য করুন







