ঠাকুরগাঁওয়ে কিশোরী অপহরণের অভিযোগে আটক ১
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১৬বছর বয়সী এক নাবালিকাকে অপহরণের মামলায় মো. সিদ্দিকুল ইসলাম(৪৭) নামের এক আসামিকে পঞ্চগড় থেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত আড়াইটায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বালুবাড়ি (ধামোর) এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সিদ্দিকুল ইসলাম এ মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি। তিনি বালুবাড়ি (ধামোর) এলাকার মৃত বুধু মোহাম্মদের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিখোঁজ ওই কিশোরী গত ১২ জুলাই দুপুরে খাতা-কলম কেনার জন্য বাড়ি থেকে বালিয়াডাঙ্গীর বোয়ালীমোড় বাজারের দিকে যায়। বাড়ি থেকে প্রায় ৫শ’ গজ দূরে চানপুকুর এলাকায় পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান করা কয়েকজন তার পথরোধ করে।
পরে মুখ চেপে ধরে তাকে একটি গাড়িতে তুলে আটোয়ারীর দিকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি দেখে কয়েকজন ব্যক্তি বিষয়টি কিশোরীর পরিবারের সদস্যদের জানান। পরে পরিবারের লোকজন অভিযুক্ত ব্যক্তিদের স্বজনদের কাছে কিশোরীকে ফেরত দেওয়ার দাবি করেন। এজাহারে অভিযোগ করা হয়েছে, তারা কিশোরীকে ফেরত দেওয়ার আশ্বাস দিলেও পরে আর ফেরত দেননি।
আরও পড়ুনমামলার তদন্ত কর্মকর্তা বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, মামলাটি তদন্তাধীন। প্রাথমিক তদন্তে আসামির বিরুদ্ধে ঘটনার সাথে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাকে গ্রেফতার করে গতকাল শনিবার আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন







