ভিডিও শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৮ আগস্ট, ২০২৬ ১১:৪৬ পিএম

গাইবান্ধার পলাশবাড়ীর ৪টি খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

গাইবান্ধার পলাশবাড়ীর ৪টি খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: পলাশবাড়ির কিশোরগাড়ি ইউনিয়নে ৪টি খেয়া ঘাটে ইজারা ছাড়াও অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। প্রতি বছর রাজস্ব হারাচ্ছেন সরকার। জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নে করতোয়া নদীতে ৪টি খেয়াঘাট রয়েছে তারমধ্যে ২টি খেয়াঘাট  রয়েছে জন গুরুত্বপূর্ণ।

প্রতিদিন হাজারের অধিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ রিকশা, ভ্যান, মোটর সাইকেল, বাইসাইকেল পারাপার হয়ে থাকে। ঘাট গুলো সরকারিভাবে ইজারা না হলেও  ২-৩ লাখ টাকা প্রতি বছর গোপনে ইজারা হয়ে থাকে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান। এতে প্রতি বছর রাজস্ব হারাচ্ছে সরকার।

এলাকাবাসী সূত্রে জানা যায়, এই ঘাটটি জাভেদ মন্ডল ইজারা নিয়েছে। প্রতি  এক বছর পারাপারের জন্য এলাকার ৫ শত পরিবারের বছরে ১ মণ করে ধান জমা দিতে হয়। জমার বাহিরে লোক পারাপারে প্রতি মানুষ ১০ টাকা ভ্যান ৩০ টাকা ও মোটরসাইকেল ২০ টাকা নৌকা ভাড়া বাবদ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

এ ব্যাপারে ইউনিয়ন ভূমি কর্মকর্তা সুনীল চন্দ্র বর্মন জানায় চারটি ঘাটের মধ্যে  ২ টি ঘাট আমার জানা আছে। তার মধ্যে চকবালা মৌজায় ঋষিঘাট। হাসানখোর মৌজায় হাজির ঘাট। এছাড়া ২ টি ঘাট রয়েছে, সুলতানপুর ঘাট ও অলির ঘাট। এই ৪টি খেয়াঘাটে কোথায় কিভাবে ইজারা দেওয়া হয়েছে তা চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা কেউ জানেনা।

অথচ অধিক পরিমাণে টোল আদায় করা হচ্ছে, তাতে একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জনগণ অপরদিকে রাজস্ব হারাচ্ছে সরকার। ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, এ বিষয়ে সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার পলাশবাড়ীর ৪টি খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

নওগাঁর মান্দায় ডলার দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ গ্রেফতার ২

ঠাকুরগাঁওয়ে কিশোরী অপহরণের অভিযোগে আটক ১

রংপুরের বদরগঞ্জে স্বামীর নির্যাতনে স্ত্রীর আত্মহত্যা, গ্রেফতার স্বামী

বগুড়ার উন্নয়নে মহাপরিকল্পনা : তিন গুরুত্বপূর্ণ মন্ত্রী-প্রতিমন্ত্রীর ঘোষণা

বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার জেরে ভারতীয়কে আটক করেছে স্থানীয়রা