ভিডিও শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৮ আগস্ট, ২০২৬ ০২:৩০ পিএম

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর আবারও গ্রেফতার

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর আবারও গ্রেফতার

মফস্বল ডেস্ক : কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে আবার গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পিবিআইয়ের পুলিশ সুপার আবু ইউসুফ জানান, আদালতের আদেশ প্রতিপালন না করা এবং একই আদেশে গ্রেফতারের নির্দেশ থাকায় হাফিজুরকে গ্রেফতার করা হয়। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পিবিআই জানিয়েছে, চেম্বার জজ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এবং হাফিজুরের পালিয়ে যাওয়ার আশঙ্কা রোধে তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন

এর আগে গত ২২ এপ্রিল তনু হত্যা মামলায় হাফিজুরকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়। পরে হাইকোর্ট থেকে জামিন নিয়ে গত ৪ আগস্ট তিনি কারাগার থেকে মুক্তি পান। তবে গত ৬ আগস্ট হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একইসঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেন আদালত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর আবারও গ্রেফতার

 ফুলহ্যাম ছেড়ে নতুন ঠিকানায় বাংলাদেশি ফারহান

মার্কিন-ইসরাইলি ড্রোন ও যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ প্রদর্শন করল ইরান

মোটরসাইকেল দুর্ঘটনায় গত ছয় বছরে প্রতিদিন গড়ে সাতজনের প্রাণহানি

 যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক বার্তা পাচ্ছে ইরান

সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী