ভিডিও রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ আগস্ট, ২০২৬ ১২:১৯ পিএম

রাজধানীতে ডিএমপির অভিযান : ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৫

রাজধানীতে ডিএমপির অভিযান : ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৫

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

আজ শনিবার (৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো এ তথ্য হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,  গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ৩৪ জন, ওয়ারী বিভাগে ৪৬ জন, মতিঝিল বিভাগে ৫৭ জন, তেজগাঁও বিভাগে ৭৭ জন, মিরপুর বিভাগে ১২৫ জন, গুলশান বিভাগে ৫৭ জন, উত্তরা বিভাগে ৪৯ জন এবং গোয়েন্দা বিভাগে ৯ জন রয়েছেন।

আরও পড়ুন

অভিযানকালে গ্রেপ্তারদের হেফাজত থেকে ৮টি মোবাইল ফোন, নগদ ১ লাখ ২৪ হাজার টাকা, ৩টি চাকু, ৩টি লোহার পাইপ, ১টি কাটার, ১টি লোহার পাত, ৪ হাজার ২৯৫ পিস ইয়াবা ও ৬১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ শুরু করেছে সরকার

বগুড়ার শাজাহানপুরে জাল নোটসহ আটক ২

সন্ধ্যার মধ্যে বগুড়াসহ দেশের ৪ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

বাড্ডায় ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

আটলান্টার সঙ্গে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ল মায়ামি