ভিডিও সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ আগস্ট, ২০২৬ ০১:৪৯ এএম

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের, কারও একার নয়: তথ্যমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের, কারও একার নয়: তথ্যমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো ব্যক্তি বা নির্দিষ্ট গোষ্ঠীর নয়, বরং দেশের জনগণের বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এখনো একটি গোষ্ঠী এ আন্দোলনের কৃতিত্ব নিজেদের করে নেওয়ার চেষ্টা করছে, যা থেকে তাদের বেরিয়ে আসা উচিত।

শুক্রবার (৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে জনগণের আত্মত্যাগ, অবাধ নির্বাচন, নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণ, সংসদের কার্যকর ভূমিকা এবং সরকারপ্রধান তারেক রহমানের নেতৃত্ব- এসব মিলিয়ে দেশে গণতান্ত্রিক মূল্যবোধকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে।

তবে এই সুযোগ কাজে লাগাতে না পারলে অর্জিত সাফল্য হারিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

তিনি জানান, এ লক্ষ্য বাস্তবায়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক শক্তিও ইতিবাচকভাবে এতে অংশ নেবে বলে আশা প্রকাশ করেন।

আরও পড়ুন

জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমানে একটি গোষ্ঠী জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়েই বেশি ব্যস্ত। কে বেশি কৃতিত্ব পাবে, কে বড় তারকায় পরিণত হবে বা ডিজিটাল মাধ্যমে নিজের জনপ্রিয়তা বাড়াবে- এসব নিয়ে অপ্রয়োজনীয় প্রতিযোগিতা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, সরকারপ্রধান ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শুরু থেকেই এ গণঅভ্যুত্থানের সব কৃতিত্ব জনগণের বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, জনগণই সব বিজয়ের প্রকৃত মালিক।

তথ্যমন্ত্রী বলেন, যারা এখনো এই আন্দোলনের কৃতিত্ব নিজেদের পকেটস্থ করার বিভ্রান্তিতে রয়েছেন, তাদের সেই মানসিকতা থেকে বেরিয়ে এসে জনগণের অবদানকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ভাড়া বাসা থেকে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাড়ে ৫ বছরেও বগুড়ার ‘বাবা হুজুর’ হত্যাকান্ডের কূল কিনারা পেলনা পুলিশ

৮ বিভাগীয় ক্যানসার হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা চালু আগামী অর্থবছরের মধ্যেই

বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি

এআই প্রযুক্তিতে ভুয়া সেনা-র‍্যাব কর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ!

সুপরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় ৮-১০ বছরে দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্মমন্ত্রী