ভিডিও শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৮ আগস্ট, ২০২৬ ১০:৪৬ এএম

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী, ছবি: সংগৃহীত।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯ টা জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি।

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ চিকিৎসক সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সমাবেশদেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসকরা অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে চিকিৎসকদের পেশাগত বিভিন্ন বিষয়, দেশের স্বাস্থ্যসেবার বর্তমান পরিস্থিতি এবং চিকিৎসাব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের জন্য আরও উন্নত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়েও সমাবেশে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে চিকিৎসকদের বিভিন্ন সমস্যা, দাবি ও সুযোগ-সুবিধা নিয়ে মতবিনিময় হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

রদ্রির জন্য বার্সার ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফেরাল ম্যানসিটি

পল্লবীতে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, চাপাতিসহ আটক ২

নেত্রকোনা বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার গ্রিসের, বেশিরভাগ বাংলাদেশি