ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ আগস্ট, ২০২৬ ০২:১১ এএম

নেত্রকোনা বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নেত্রকোনা বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নেত্রকোনা পৌর শহরের বড় বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ৬ থেকে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বেশ কয়েকজন আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শুক্রবার রাত ৯ টার দিকে পৌর শহরের বড় বাজার এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড় বাজারের উত্তম মজুমদারের প্লাস্টিক পণ্যের দোকানে প্রথমে আগুন দেখতে পান। পরে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করলেও আগুনের তীব্রতা বাড়তে থাকায় ময়মনসিংহসহ বিভিন্ন এলাকা থেকে আরও তিনটি ইউনিট এসে যোগ দেয়।

স্থানীয়দের সহায়তায় মোট ৫টি ইউনিট টানা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে প্রায় ৬ থেকে ৭টি দোকান পুড়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  

এদিকে, আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়সহ মোট পাঁচজনের মতো আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন

নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কান্তি সরকার জানান, পাঁচটি ইউনিট ও পুলিশের কর্মীরা আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা চালিয়েছেন। তবে দেখতে আসা উৎসুক জনতা ভিড় করে আগুন নেভানোর কাজে কিছুটা ব্যাঘাত ঘটিয়েছে।  

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র জানান, তাদের তিনজন কর্মী ও স্থানীয় দুজন আগুন নেভানোর সময় বিভিন্নভাবে আহত হন। 

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, সবার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। চারজন হাসপাতালে ভর্তি হয়েছিল।

তবে আশঙ্কাজনক অবস্থায় নেই কেউ। সবার আন্তরিকতায় আগুন নেভানো সম্ভব হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে রাতে বিশেষ অভিযান, বিদেশি নাগরিকসহ আটক ৭০

‘ঘুষ.সাইট’-এ অভিযোগের পর শিক্ষা কর্মকর্তা বদলি

আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

স্বাস্থ্য অধিদপ্তরে ডিজিএফআইয়ের পরিচয় দেওয়া প্রতারক আটক

শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী