ভিডিও শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৮ আগস্ট, ২০২৬ ০১:৩৪ পিএম

 নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত

 নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত , ছবি: সংগৃহীত।

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস ও গরুবাহী ইঞ্জিনচালিত ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান (৭০) ও আফছার আলী (৬৩) নামে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ৪জন। 

আজ শনিবার (৮ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে জেলার গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান বড়াইগ্রাম উপজেলার পাগলা বাজার গ্রামের মৃত শেহের আলীর ছেলে এবং আফসার আলী একই উপজেলার বড়াইগ্রাম গ্রামের আরশেদ আলীর ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি গরুবাহী শ্যালো ইঞ্জিনচালিত ভুটভুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। এসময় অন্তত পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে অপর একজন মারা যান। 

আরও পড়ুন

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। বর্তমানে আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওসি। এছাড়া, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং তাদের পরিচয় শনাক্তের কাজ অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেল দুর্ঘটনায় গত ছয় বছরে প্রতিদিন গড়ে সাতজনের প্রাণহানি

 যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক বার্তা পাচ্ছে ইরান

সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী

ইউক্রেনে রাশিয়ার হামলায় এক শিশুসহ নিহত ৩

ইনিংস ব্যবধানে হারের পর যা বললেন সিমন্স

 নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত