ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৭ আগস্ট, ২০২৬ ১২:০৬ পিএম

থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলিতে নিহত  ৬

থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলিতে নিহত  ৬, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের একটি স্কুলে এক শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং আরো কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ঘটনার পরপরই পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

পুলিশের তথ্য অনুযায়ী, হামলার সন্দেহভাজন ১৪ বছর বয়সী নবম শ্রেণির এক ছাত্রকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।

আরও পড়ুন

এ সময় শিক্ষার্থী ও স্কুলের কর্মীরা নিরাপদ স্থানে আশ্রয় নিতে ছুটে যান। কর্তৃপক্ষ সবাইকে ননথাবুরির দেবসিরিন স্কুলের আশপাশে না যাওয়ার অনুরোধ জানিয়েছে।

ব্যাংককে অবস্থিত মূল দেবসিরিন স্কুল ১৮৮৫ সালে থাইল্যান্ডের রাজা চুলালংকর্ন প্রতিষ্ঠা করেন। দেশটির বহু কূটনীতিক, ক্রীড়াবিদ এবং একাধিক প্রধানমন্ত্রী এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। থাইল্যান্ডে দেবসিরিন স্কুল ও এর বিভিন্ন শাখা শিক্ষার মান ও মর্যাদার জন্য সুপরিচিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে রাতে বিশেষ অভিযান, বিদেশি নাগরিকসহ আটক ৭০

‘ঘুষ.সাইট’-এ অভিযোগের পর শিক্ষা কর্মকর্তা বদলি

আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

স্বাস্থ্য অধিদপ্তরে ডিজিএফআইয়ের পরিচয় দেওয়া প্রতারক আটক

শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী