ভিডিও বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৬ আগস্ট, ২০২৬ ০৬:৩৯ পিএম

পাকিস্তানে পুলিশ স্টেশনে ধর্ষণ, ৭৮ কর্মকর্তা-সদস্যের সবাইকে বরখাস্ত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের গাজিয়াবাদ পুলিশ স্টেশন

আন্তর্জাতিক ডেস্ক :  পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের গাজিয়াবাদ পুলিশ স্টেশনে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় ওই থানার ৭৮ জন কর্মকর্তা ও সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ধর্ষণের মূল অভিযুক্ত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদমর্যাদার এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

লাহোর পুলিশের উপ-মহাপরিদর্শক (অপারেশন্স) ফয়সাল কামরান ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ ও পাকিস্তানের গণমাধ্যম সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ২০ বছর বয়সী ওই তরুণী বাড়ি ফেরার পথ হারিয়ে ফেলেছিলেন। অভিযুক্ত এএসআই তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থানায় নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন।

সাসপেনশনের কারণ ব্যাখ্যা করে ফয়সাল কামরান বলেন, “পুলিশ বিধি অনুযায়ী, কোনো থানায় পুলিশ সদস্যদের উপস্থিতিতে অপরাধমূলক ঘটনা ঘটলে সংশ্লিষ্ট সবাইকে দায়ভার নিতে হয়। ওই সময় থানায় কোনো নারী পুলিশ সদস্য ছিল না এবং কেউ এ বিষয়ে প্রশ্ন তোলেননি।”

আরও পড়ুন

এ ঘটনায় পাকিস্তানের মানবাধিকার ও নারী অধিকার সংস্থাগুলো ক্ষোভ প্রকাশ করেছে। লাহোরভিত্তিক নারী অধিকারকর্মী ফারজানা বারি বলেন, “এটি অত্যন্ত উদ্বেগজনক এবং পুলিশের জবাবদিহিতার অভাব ও ক্ষমতার অপব্যবহারের প্রকট উদাহরণ। পুলিশের অসদাচরণ ও হেফাজতে ধর্ষণের অভিযোগ নতুন নয়; আমরা বছরের পর বছর এমন ঘটনা দেখে আসছি।”

তিনি আরও জানান, নারী অধিকার সংগঠনগুলো নব্বইয়ের দশক থেকে পুলিশ হেফাজতে নারীদের নিরাপত্তার দাবি জানিয়ে আসছে, কিন্তু সরকারের উদাসীনতায় অগ্রগতি প্রায় শূন্য।

উল্লেখ্য, নারীদের প্রতি সহিংসতার দিক থেকে পাকিস্তান শীর্ষ দেশগুলোর একটি। পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে শুধু লাহোরেই ধর্ষণ ও অন্যান্য সহিংসতার শিকার হয়েছেন ২০ হাজারের বেশি নারী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে পুলিশ স্টেশনে ধর্ষণ, ৭৮ কর্মকর্তা-সদস্যের সবাইকে বরখাস্ত

বগুড়ার ধুনটে ইয়াবাসহ যুবক গ্রেফতার

পুলিশের সাত কর্মকর্তাকে বদলি

গাঁজা চাষ ও ঔষধি ব্যবহারের অনুমতি দিল নেপালের গণ্ডকী প্রদেশ

জয়পুরহাটের কালাইয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে এক মাসে  গ্রেফতার ৩২

সাবেক যুগ্মসচিব জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে