ভিডিও বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৫ আগস্ট, ২০২৬ ০৫:৫২ পিএম

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বৃষ্টি উপেক্ষা করে ময়মনসিংহে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বৃষ্টি উপেক্ষা করে ময়মনসিংহে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হচ্ছে।

আজ বুধবার (৫ আগস্ট) সকালে বৃষ্টি উপেক্ষা করে নগরীর বাইপাস মোড়ে শহীদদের স্মরণ করে জুলাই স্মৃতিস্তম্বে প্রথমে শ্রদ্ধা প্রদর্শন করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবীর সরকার।

পরে পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান, ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, রেঞ্জ ডিআইজি জাহিদুল হাসান, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন, জেলা প্রশাসক সাইফুর রহমান, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, পুলিশ সুপার কামরুল হাসানসহ বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদদের স্মরণ করে জুলাই স্মৃতিস্তম্বে শ্রদ্ধা প্রদর্শন করেন।

আরও পড়ুন

উপস্থিত বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বৃষ্টি উপেক্ষা করে ময়মনসিংহে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

অবরোধ শুরুর পর সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী

জুলাইয়ের স্মৃতি ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

মোবাইল রেডিয়েশনের কারণে কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি নেই : বিটিআরসি কমিশনার

তারা নাকি ডিসেম্বরে দেশে আসবে, আসেন রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি