ভিডিও শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ আগস্ট, ২০২৬ ০৪:৪০ পিএম

চট্টগ্রামের খুলশীতে বিদেশি পিস্তল-গুলিসহ নাশকতার পরিকল্পনাকারী গ্রেফতার

চট্টগ্রামের খুলশীতে বিদেশি পিস্তল-গুলিসহ নাশকতার পরিকল্পনাকারী গ্রেফতার

চট্টগ্রামের খুলশী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মো. শাহীন (৩৪) নামে এক ব্যক্তিকে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা (পশ্চিম) বিভাগ।

আজ বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলশী থানার আমবাগান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সিএমপির পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতার শাহীনের গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার সাতগাঁও এলাকায়। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকার সিরাজ মিয়ার বাড়িতে বসবাস করতেন।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার করা বিদেশি পিস্তল ব্যবহার করে শাহীন বিভিন্ন সময় সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

আরও পড়ুন

এ ঘটনায় তার বিরুদ্ধে খুলশী থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সিএমপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরএফএল গ্রুপে ক্যারিয়ার গড়ুন, অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযোগ

বগুড়ার দুপচাঁচিয়ায় গাঁজা ও ইয়াবা বিক্রেতাসহ গ্রেফতার ৩

দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

দেশ ভালো করে চালান : বগুড়ায় ১১দলীয় জোটের লংমার্চে নেতারা

শিক্ষক নিয়োগ দেবে ব্র্যাক ইউনিভার্সিটি, থাকছে না বয়সসীমা

স্বরাষ্ট্রমন্ত্রী সর্বমন্ত্রীর দায়িত্ব পালন করেন, নিজের মন্ত্রণালের খোঁজ নেই: জামায়াত আমির