চট্টগ্রামের খুলশীতে বিদেশি পিস্তল-গুলিসহ নাশকতার পরিকল্পনাকারী গ্রেফতার
চট্টগ্রামের খুলশী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মো. শাহীন (৩৪) নামে এক ব্যক্তিকে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা (পশ্চিম) বিভাগ।
আজ বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলশী থানার আমবাগান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178866