ভিডিও শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:১৫ পিএম

বগুড়ার আদমদীঘিতে পরিষ্কার ও পরিচ্ছন্ন অভিযান

বগুড়ার আদমদীঘিতে পরিষ্কার ও পরিচ্ছন্ন অভিযান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশ ব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার ও পরিচ্ছন্ন অভিযানের অংশ হিসাবে বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১০ টায় নশরতপুর ইউনিয়ন চত্ত্বর ও মুরইল বাজার এলাকায় এই পরিষ্কার ও পরিচ্ছন্ন অভিযান চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নশরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, আদমদীঘি উপজেলা কোকো পরিষদের সভাপতি জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক রানা আহম্মেদ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, রনি মৃধা প্রমুখ। পরিষ্কার-পরিচ্ছন্নতা শেষে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনামূলক ও মশক নিধন কার্যক্রম বিষয়ক আলোকপাত করা হয়।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে পরিষ্কার ও পরিচ্ছন্ন অভিযান

বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ খামারি আহত, ২শ’ মুরগি নিধন

বগুড়ার শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বগুড়ায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ ও র‌্যালি

আজও যাত্রাবাড়ীতে একাধিক ককটেল বিস্ফোরণ

জাতির নিরাপত্তা দিন দেশকে বাঁচতে দিন : বগুড়ায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান