ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৪ আগস্ট, ২০২৬ ০৫:১৩ পিএম

বাগেরহাটের কচুয়ায় বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

বাগেরহাটের কচুয়ায় বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

বাগেরহাটের কচুয়ায় বসতঘর থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রামের বাড়িতে লাশ তিনটি পাওয়া যায়।

ওই তিনজন হলেন- চান্দেরকোলা গ্রামের মৃত আবদার আলী হাওলাদারের ছেলে আহাদ হাওলাদার (২৫), আহাদের মা মনিরা বেগম (৬০), আহাদের নানী রাশিদা বেগম (৯৩)।

তিনজনের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে এবং শরীরে পচন ধরে গেছে।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, এক-দু’দিন আগেই তাদের হত্যা করা হয়েছে। তবে কেন, কী কারণে বা কীভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে কেউ কোনো তথ্য দিতে পারেননি।

পুলিশ জানায়, প্রতিবেশীরা ওই বাড়ির বারান্দায় এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

আরও পড়ুন

পুলিশ সেখানে পৌঁছে ঘরের ভেতরে গিয়ে আরও দুজনের মরদেহ দেখতে পায়।
এ ঘটনা জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়দের বরাতে কচুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ হাসান বলেন, মূল রাস্তা থেকে বাড়িটা একটু ভেতরে। সেখানে লোকজনের আনাগোনা না থাকায় বিষয়টি দেরিতে নজরে এসেছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। ঘটনাটি দুই থেকে তিন দিন আগে ঘটতে পারে। ঘটনার কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি খাত বেসরকারিকরণ সার্বভৌমত্বের জন্য হুমকি: ব্যারিস্টার ফুয়াদ

জুলাই স্মৃতি জাদুঘরে পরিকল্পিত ভাবে আ. লীগের ইতিহাস দেখানো হয়েছে

বগুড়ায় এসে দইয়ের স্বাদ নিলেন পলাশ, প্রত্যয় হিরন, তাশরিফ

জাদুঘরে রাখা লাল ফোনে হাসিনার নির্দেশনা শুনে হতবাক দর্শনার্থীরা

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ, ভোট দেবেন ৩৪৯ এমপি

ইয়েমেনে সরকারি বাহিনীর ক্যাম্পে হুথিদের হামলা, ৩০ সেনা নিহত