ভিডিও মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৪ আগস্ট, ২০২৬ ০৩:৫৫ পিএম

পটুয়াখালীতে পতিতালয় থেকে যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালীতে পতিতালয় থেকে যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালী সদর রোডসংলগ্ন পতিতালয় এলাকার একটি ঘর থেকে রাসেল (৪২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার (৩ আগস্ট) বিকেলে মনু মিয়ার বাড়ির একটি ঘর থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

নিহত রাসেল পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাদুরা এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং আইনি প্রক্রিয়া শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কোনো কারণ জানা যায়নি।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে পতিতালয় থেকে যুবকের মরদেহ উদ্ধার

পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

জবিতে সংঘর্ষ: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

সকলের মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী