ভিডিও মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৪ আগস্ট, ২০২৬ ০৪:২০ পিএম

পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে :খুলনা রেঞ্জ ডিআইজি

পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে :খুলনা রেঞ্জ ডিআইজি

পুলিশ বাহিনীর কোনো সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে সবার আগে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। প্রয়োজনে ডোপ টেস্ট করিয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

আজ সোমবার (৪ আগস্ট) বাগেরহাট সফরকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। এ কাজে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা পুলিশের কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ডিআইজি বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অন্যান্য সামাজিক অপরাধ দমনে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, "পুলিশের কোনো সদস্য যদি মাদকের সঙ্গে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধেই আগে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে ডোপ টেস্ট করে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে একই দিন বাগেরহাট নতুন পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ডিআইজি। "সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ২০০টি গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করা হয়।

আরও পড়ুন

অনুষ্ঠানে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মো. নাছের রিকাবদারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ডিআইজি আশা প্রকাশ করেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তেমনি পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টা বাগেরহাটে আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে :খুলনা রেঞ্জ ডিআইজি

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সাক্ষাৎ 

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও কিশোর অপরাধ দমন বিষয়ক সচেতনতামূলক সভা

পটুয়াখালীতে পতিতালয় থেকে যুবকের মরদেহ উদ্ধার

পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু