ভিডিও মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৪ আগস্ট, ২০২৬ ০৩:৩০ পিএম

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে অবস্থিত ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণ ও রোগীদের নিরাপদে সরিয়ে নিতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট উদ্ধার অভিযান পরিচালনা করছে। এ ঘটনায় নারী, শিশু ও বয়স্ক রোগীসহ কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টা ১৩ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, চারটি ইউনিটের সমন্বিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও হাসপাতালের বিভিন্ন অংশে এখনো ঘন ধোঁয়া রয়েছে। ফলে উদ্ধারকাজ ও পরিস্থিতি স্বাভাবিক করতে কার্যক্রম অব্যাহত রয়েছে।

অগ্নিকাণ্ডে আহত রোগী ও তাদের স্বজনদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়। আহতদের হাসপাতালে নিতে ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

পরিস্থিতি নিয়ন্ত্রণে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা দায়িত্ব পালন করছেন।

ওসি মাসুদুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে হাসপাতালের ভেতরে এখনো ধোঁয়া থাকায় উদ্ধারকাজ সতর্কতার সঙ্গে চালানো হচ্ছে এবং আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধার অভিযান শেষ হওয়ার পর অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

সকলের মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত

অভিনেত্রী রিনা রহমান আর নেই

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ 

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা