শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যম প্রচার করলে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর তথ্য, পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান ডা. জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনার প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি শেখ হাসিনার বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞার বিষয়টি স্মরণ করিয়ে বলেন, আমরা আবারও সবাইকে স্মরণ করিয়ে দেবো, কেউ যেন এ ধরনের কাজ না করেন। আদালতের নির্দেশনা মানা প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব। সরকারের কাজ হলো আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করা।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিদেশে অবস্থানরত শেখ হাসিনা ৫ আগস্ট কোনো বক্তব্য দিলে সেটি গণমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রচার করা হলে তা আদালতের নির্দেশ লঙ্ঘনের শামিল হবে। এ ধরনের ঘটনা ঘটলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
আরও পড়ুনবিদ্যুতের অতিরিক্ত বিল প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, কোনো গ্রাহক অস্বাভাবিক বিল পেলে সংশ্লিষ্ট অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন।
এদিকে এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে ঢাকার বাইরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে বলেও জানান তিনি। তার ভাষ্য, গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুতের চাহিদা বেড়েছে। তবে ধাপে ধাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হচ্ছে এবং অল্প কয়েক দিনের মধ্যেই এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






