ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৪ আগস্ট, ২০২৬ ১১:৫৯ এএম

বগুড়ার সারিয়াকান্দিতে সাবেক সেনা সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

বগুড়ার সারিয়াকান্দিতে সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমিজমা ও গোচারণভূমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মোসলেম উদ্দিন প্রামানিক (৬২) নামে এক সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মোসলেম উদ্দিন প্রামানিক পাকুড়িয়া চর গ্রামের বাসিন্দা মক গ্রামের মৃত আব্দুল মান্নান প্রামানিকের ছেলে।।

সোমবার (৩ আগস্ট) রাতে উপজেলার কাজলা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে হামলার এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর আজ মঙ্গলবার (৪ আগস্ট)  সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, একই গ্রামের দুদু সরকারের ছেলে নান্টু সরকারের সাথে মোসলেম উদ্দিনের জমিজমা ও গোচারণভূমি বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, সোমবার রাত প্রায় আটটার দিকে পাকুড়িয়া বাজার থেকে চা পান করে বাড়ি ফেরার পথে নান্টু সরকারের নেতৃত্বে কয়েকজন তার পথরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় লোহার রডের আঘাতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রাত প্রায় একটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।

আরও পড়ুন

নিহতের ভাই ও কাজলা ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান আলী বলেন, তার ভাই শান্ত স্বভাবের মানুষ ছিলেন। গোচারণভূমি বিক্রিকে কেন্দ্র করে নান্টু সরকারের লোকজনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই একা পেয়ে তার ওপর হামলা চালানো হয়েছে ।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, সাবেক সেনাসদস্যের মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার সকাল ১০ টা পর্যন্ত থানায় কোনও মামলা দায়ের করা হয়নি। মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনও ‘সিঙ্গেল’ থাকতে চান পঞ্চাশ পেরোনো আমিশা

অস্ত্রভান্ডার নিয়ে তথ্য ফাঁসকারীদের কারাদণ্ডের হুঁশিয়ারি ট্রাম্পের

বিএনপির সংসদ সদস্য বীথিকাকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ

নতুন বিশ্বরেকর্ড গড়লেন জস বাটলার

তেজগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেফতার ৫৬

ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন নীতিমালা