ভিডিও রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০২ আগস্ট, ২০২৬ ০৮:৩১ পিএম

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন: প্রাণহানি ৫, নিখোঁজ অন্তত ৪১

সংগৃহীত,ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন: প্রাণহানি ৫, নিখোঁজ অন্তত ৪১

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের উপকূলে যাত্রীবাহী একটি ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও ৪১ জন।

রোববার (২ আগস্ট) দেশটির তল্লাশি ও উদ্ধার সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ফেরিটিতে মোট ২৭১ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। এর মধ্যে ২২৫ জনকে নিরাপদে উদ্ধার করা গেছে। নিখোঁজদের খোঁজে এখনো তল্লাশি চলছে।

পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েশির মাকাসারের উদ্দেশে যাচ্ছিল ওই ফেরি। রোববার সকালে মাদুরার কাছে আগুন লাগে। আগুনের সঠিক কারণ এখনো জানা যায়নি। মাদুরা দ্বীপ জাভার উত্তর-পূর্ব উপকূলের কাছে অবস্থিত। এই রুটে নিয়মিত ফেরি চলাচল করে।

আরও পড়ুন


সূত্র: রয়টার্স

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন: প্রাণহানি ৫, নিখোঁজ অন্তত ৪১

সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয় : পররাষ্ট্র উপদেষ্টা

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃতু ফাঁদ

শহরতলীতেই স্থাপিত হচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ার শিবগঞ্জে রাতের আঁধারে কৃষকের ৭শ’ গাছের কলা কর্তন

জয়পুরহাটে ছোট ভাইকে হত্যা বড় ভাইয়ের যাবজ্জীবন