ভিডিও রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০২ আগস্ট, ২০২৬ ০৮:১৩ পিএম

জয়পুরহাটে ছোট ভাইকে হত্যা বড় ভাইয়ের যাবজ্জীবন

জয়পুরহাটে ছোট ভাইকে হত্যা বড় ভাইয়ের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইকে মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার মামলায় অশোক কুমার দাস নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার (২ আগস্ট) বিকেলে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ তসরুজ্জামান এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত অশোক কুমার দাস পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের ফনিন্দ্রনাথ দাসের ছেলে।

মামলার বিবরণ ও এজাহার সূত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের ফনিন্দ্রনাথ দাসের ছোট ছেলে সিদ্ধেশ্বর পেশায় লোহার কর্মকার ছিলেন। দীর্ঘদিন ধরে বড় ভাই অশোকের সাথে তার জমি নিয়ে বিরোধ চলছিল। ২০০৯ সালের ১৬ নভেম্বর দুপুরে কামারশালায় কাজ শেষে দোকানের সামনের বেঞ্চে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন সিদ্ধেশ্বর।

এ সময় বড় ভাই অশোক ঘটনাস্থলে এসে দোকানের ভারী হাতুড়ি দিয়ে ছোট ভাই সিদ্ধেশ্বরের মাথায় সজোড়ে আঘাত করেন। স্থানীয় লোকজন তাকে প্রতিহত করার চেষ্টা করলে অশোক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সিদ্ধেশ্বরকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করান।

আরও পড়ুন

সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০১০ সালের ২৯ মার্চ তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী কামনা রানী বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রবিবার এ রায় ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে ছোট ভাইকে হত্যা বড় ভাইয়ের যাবজ্জীবন

দ. কোরিয়ায় শত বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

জয়পুরহাটে হিমাগারে সংরক্ষণের ৪ মাস পরও আলুর দাম নেই

বগুড়ার দুপচাঁচিয়ায় ৪শ’ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ডুবে ও সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশে বাধাদানের কারণে রাস্তার কাজ বন্ধ