ভিডিও রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০২ আগস্ট, ২০২৬ ০৭:২৩ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে বাধাদানের কারণে রাস্তার কাজ বন্ধ

সিরাজগঞ্জের তাড়াশে বাধাদানের কারণে রাস্তার কাজ বন্ধ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পল্লীতে এক প্রভাবশালীর ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে নির্মাণ হতে যাওয়া জনগুরুত্বপূর্ণ রাস্তার কাজ বন্ধ হয়ে গেছে। এতে রাস্তা চলাচলে গ্রামবাসীর চরম ভোগান্তি রয়েই গেল। উপজেলার তালম ইউনিয়নের তালম পদ্মপাড়া গ্রামের ওই ব্যক্তির নাম আব্দুর সবুর প্রামাণিক।

এদিকে জনগুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণের পাশাপাশি কাজ বন্ধ করে দেওয়া ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গণস্বাক্ষরিত একটি আবেদন সিরাজগঞ্জ জেলা প্রশাসকসহ সরকারি বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী। লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তালম ইউনিয়নের তালম পদ্মাপাড়া গ্রামের কাচা রাস্তা দিয়ে প্রায় ২৫টি পরিবারের সদস্যরা দীর্ঘ বছর ধরে চলাচল করে আসছেন। তবে ফসলদি আনা-নেওয়া, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো তাদের।

পরে গ্রামবাসীর দাবির প্রেক্ষিতে তালম ইউপি সদস্য মো. আব্দুল হামিদ ইউনিয়ন পরিষদের মাধ্যমে এডিপির অর্থায়নে ১৫৫ ফুট রাস্তায় ইট বিছানোর জন্য ৩ লাখ টাকা বরাদ্দ পায়। পাশাপাশি ঠিকাদার সেখানে কাজ করার জন্য নির্মাণ সামগ্রী নিয়েও যান। কিন্ত এসময় গ্রামের আব্দুর সবুর প্রামাণিক নামে এক প্রভাবশালী ব্যক্তি রাস্তার জায়গাটি নিজের বলে দাবি করে নির্মাণ কাজ জোড়পূর্বক বন্ধ করে দেন।

আরও পড়ুন

এদিকে গ্রামের ভুক্তভোগী আব্দুল সালাম, আব্দুল মান্নান, মো. আছাদুজ্জামানসহ একাধিক ব্যক্তি জানান, গ্রামের ২৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। সকলের চলাচলের সুবিধার্থে রাস্তায় ইট বিছানো খুব জরুরি। কিন্ত আব্দুর সবুর প্রামাণিকের বাধায় তা সম্ভব হচ্ছে না।

আব্দুর সবুর প্রামাণিক জানান, জায়গাটি তার ব্যক্তি মালিকানাধীন। তারপরও চলাচলের জন্য রাস্তা দিয়েছেন। কিন্ত সরকারি বরাদ্দকৃত অর্থে তার ব্যক্তিগত জায়গায় কাজ করতে দিবেন না তিনি।

এ প্রসঙ্গে শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম মুঠোফোনে জানান, বিষয়টি সরেজমিনে গিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের তাড়াশে বাধাদানের কারণে রাস্তার কাজ বন্ধ

পাবনার ফরিদপুরে জেল-জরিমানা করেও বন্ধ হচ্ছে না নকল দুধের কারবার

লালমনিরহাটে কাঁচা মরিচসহ সবজির দাম বৃদ্ধি

বগুড়ার দুপচাঁচিয়ায় আমষট্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ৫টি পদের ৪টিই শূণ্য, চিকিৎসা কার্যক্রম ব্যাহত

বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ার ধুনটে খামারের বর্জ্য ফেলে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি